ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী আলমডাঙ্গা উপজেলার কুমারী, হারদী ও বারাদী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখা মার্কার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অবিচারের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।
তিনি আরও বলেন, দেশ ও জাতি বর্তমানে নেতৃত্বের সংকটে ভুগছে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়ের নিশ্চয়তা প্রতিষ্ঠার রাজনীতি করে। চুয়াডাঙ্গাু১ আসনের মানুষ যদি হাতপাখা মার্কায় ভোট দিয়ে পাশে দাঁড়ায়, তাহলে ইনশাআল্লাহ এই জনপদকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী এলাকায় পরিণত করা হবে।
গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ডা. ওয়ালিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, যুব নেতা হাসিবুল ইসলাম, হারদী ইউনিয়ন সভাপতি মো. মুস্তাক মালিথা, কুমারী ইউনিয়ন সভাপতি মো. সুলতান আহমদ, বারাদি ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ ও পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
