ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের পূর্বপাড়ার শিক্ষার্থী বাপ্পি রহমান (২২) জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। জাপানি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। এ সাফল্যে পরিবার ও গ্রামবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
গ্রামের মাটিতে জন্ম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় বাপ্পির স্বপ্নপূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। বাপ্পি রহমান বেলগাছী গ্রামের পূর্বপাড়ার মো. আশরাফুল হকের ছেলে। সাধারণ পরিবারের সন্তান হলেও সীমিত সম্পদ ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি পড়াশোনায় ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন।
জানা গেছে, তিনি কুষ্টিয়া জেলায় অবস্থিত জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান উৎবধস ঝঃঁফু অনৎড়ধফ-এ ভর্তি হয়ে জাপানি ভাষা পরীক্ষায় অংশ নেন। ১৮০ নম্বরের পরীক্ষায় তিনি ১০৫ নম্বর পেয়ে খুলনা বিভাগের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। এই ফলাফলের ভিত্তিতেই তাঁর জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হয়। তিনি জাপানের টোকিও শহরের তাকুসুকি ইউনিভার্সিটি-তে ভর্তির অনুমোদন পেয়েছেন। এর আগে বাপ্পি ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। শিক্ষকরা জানান, তিনি অত্যন্ত পরিশ্রমী ও অধ্যবসায়ী শিক্ষার্থী।
বাপ্পি রহমান বলেন, আমার এই সাফল্যের পেছনে পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের দোয়া রয়েছে। জাপানে গিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আমার গ্রাম ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই।
