যুবকের কোমরে মিলল ৫টি স্বর্ণের বার

মহেশপুর সীমান্তে পাচারের চেষ্টাকালে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
যুবকের কোমরে মিলল ৫টি স্বর্ণের বার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে প্রায় ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। আটক যুবকের নাম ফয়সাল হাসান শিশির (২৬)। তিনি মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।


বিজিবি জানায়, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খোসালপুর ব্রিজের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরকে তল্লাশি করে তার কোমর থেকে ৪টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩৫৮.৮৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। এ ঘটনায় আটক যুবক, তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আটক যুবককে আদালতে সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)