আসমানখালীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পে শরীফুজ্জামান

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
আসমানখালীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নে আসমানখালীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় আসমানখালী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর ইসলাম রেজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল নাম। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে তিনি জীবনের দীর্ঘ সময় ত্যাগ ও নির্যাতনের মধ্যদিয়ে কাটিয়েছেন। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি, এটি শুধু একটি দোয়া মাহফিল নয়- এটি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।’


তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে দমন করে রাখা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দমন-পীড়ন দিয়ে জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যায় না।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রমাণ করে বিএনপি শুধু রাজনীতির কথা বলে না, মানুষের পাশে দাঁড়াতে জানে। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’


তিনি বলেন, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ সেই পরিবর্তনের প্রতীক। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিই এবং বেগম খালেদা জিয়ার আদর্শে দেশ গড়ার শপথ নিই।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মেহেবুব কাদীর মেহেবুব, ড্যাব-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর, সাধারণ সম্পাদক ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. এহসানুল হক তন্ময়, ডা. আসাদুর রহমান খোকন, ডা. মসিউর রহমান মসিউর, ডা. লায়লা শামীমা শারমীন, ডা. ওয়াহিদ রবিন, ডা. আওলিয়ার রহমান, ডা. সানজিদা, ডা. জুয়েল আল ইসলাম ও ডা. রসি।


দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক হাসান বিন মনসুর মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল ছালাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, পৌর বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম সালাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইনালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া মাহাফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী শাহাবুল হোসেন। দোয়া মাহফিল শেষে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)