চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নতুন ভবনে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি মো. তৌহিদ হোসেন। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন বনলতা, গুরু কাজল মল্লিক,  শহিদুল ইসলাম, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, হুমায়ুন কবীর, শেখ সেলিম। স্ব-রচিত নিবন্ধ পাঠ করেন কাজল মাহমুদ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, হুমায়ুন কবীর, শেখ সেলিম ও মো. তৌহিদ হোসেন। আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০৪তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)