চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাতপাখার গণসংযোগ

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাতপাখার গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন ইসলামী আন্দোলন মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। গতকাল শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, নির্বাচিত হলে তিনি কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নয়, বরং চুয়াডাঙ্গা-১ আসনের সকল মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে সুস্পষ্ট ও বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। হাতপাখা প্রতীক সততা, ন্যায় ও কল্যাণের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এই প্রতীকে ভোট দিয়ে জনগণ একটি দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা গঠনে ভূমিকা রাখতে পারে।


গণসংযোগে চুয়াডাঙ্গা পৌর সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. ফাহিম ফয়সাল, ইসলামী যুব আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মারিফুল ইসলাম, পৌর সেক্রেটারি নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সাবেক জেলা সভাপতি ও ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ আলীসহ জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় অনেকেই হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)