চুয়াডাঙ্গায় আরপিএল সিজন-১০ ক্রিকেট টুর্নামেন্ট

পদ্মা চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
চুয়াডাঙ্গায় আরপিএল সিজন-১০ ক্রিকেট টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত আরপিএল (জচখ) সিজন-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পদ্মা চ্যালেঞ্জার্স। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে শক্তিশালী দুই দল পদ্মা চ্যালেঞ্জার্স ও যমুনা ক্যাপিটালস মুখোমুখি হয়। টসে জিতে যমুনা ক্যাপিটালসের অধিনায়ক সাজু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১১ ওভারে দলটি ৯ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে পদ্মা চ্যালেঞ্জার্স শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। দলের ব্যাটসম্যানদের দূর্দান্ত নৈপূণ্যে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি এবং ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়ে আরপিএল সিজন-১০ এর চ্যাম্পিয়ন হয়।


দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পদ্মা চ্যালেঞ্জার্সের হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেন একই দলের ডালিম এবং সর্বোচ্চ রান সংগ্রহ করেন স্বপন। টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ও বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১৪১ রান ও ৪ উইকেট নেওয়ায় স্বপন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন।


খেলা শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকার প্রতিনিধি রানা মাসুদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুই দলের অধিনায়করা।


খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন আরিফ ও শরীফ। স্কোরার হিসেবে ছিলেন সাব্বির, রাজু ও জাহিদ। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আরপিএলের সকল সদস্যবৃন্দ। খেলা শেষে অতিথিরা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)