দর্শনায় কুখ্যাত চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
দর্শনায় কুখ্যাত চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনার কুখ্যাত চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে দর্শনা পৌরসভাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা পৌরসভার পাঠানপাড়া রেল কলোনীর মৃত শেখ আব্দুল বারেকের ছেলে ও দর্শনা থানার মামলার আসামি মো. রফিকুল ইসলাম (২২), দর্শনা শান্তিপাড়ার মৃত ইদ্রিসের ছেলে জিআর মামলার আসামি মো. সুমন ওরফে ঠসা সুমন (৩০) এবং চুন্নু ওরফে পিণ্টু শেখের ছেলে জিআর মামলার আসামি মো. সোহেল (২৯)।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দর্শনাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)