জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা

আপলোড তারিখঃ 2026-01-31 ইং
জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ছবির ক্যাপশন:

জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর উপজেলার দত্তনগর বটতলা প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লাহর দান ইলেকট্রনিকের স্বত্তাধিকারী মো. আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির উপদেষ্টা মো. রেজাউল বিশ্বাস, মো. ইউনুচ আলী, মো. আলী কদর, মো. তরিকুল ইসলাম রতন এবং মো. নুরুজ্জামান খোকন, লিটন মিয়া, নাসির উদ্দিন।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেফাউল রেজা রতন। সভাপতিত্ব করেন জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন আশরাফুল আলম চান্দু, কাশেম মিয়া, বখতিয়ার রহমান পলাশ, মাসুদ করিম নয়ন, মারফত মিয়া, ইসমাইল, মিরাজ, শাহীন মিয়া, মুস্তাকিম, শিপন ও মির্জা প্রমুখ।
মিলনমেলা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জীবননগরের ইলেকট্রিশিয়ানদের পেশাগত উন্নয়ন ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)