ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে গ্রাম ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর বিজয় লক্ষ্যে এ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মিছিলে রঘুনাথপুর গ্রামের পাশাপাশি গোবিন্দপুর ও পুরাতন বাস্তবপুর গ্রামের বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান, উপজেলা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল রানা, হাউলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, হাউলি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি টগর, সাধারণ সম্পাদক আজগার আলী, রঘুনাথপুর গ্রামের নেতৃবৃন্দ ইনসান আলী, আব্দুল আলীম, খোকন বিশ্বাস, এবং উপজেলা ছাত্রদলের আলফা জামান আলফাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মিছিল ও আলোচনা সভাটি পরিচালনা করেন সাংবাদিক মোজাম্মেল শিশির।
আলোচনা সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু একজন দক্ষ, মেধাবী শিল্পপতি ও নিরেট ভালো মানুষ। এর আগে এমন ভালো মানুষকে আমরা আমাদের আসনে পাইনি। তাই এমন একজন যোগ্য মানুষকে হারাতে চাই না। বক্তারা আরও বলেন, ভোটারদের ভালোবেসে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা যদি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে এ এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
