দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2026-01-30 ইং
দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এসআই মশিউর রহমান, দর্শনা থানার প্রতিনিধি ওসি (তদন্ত) হিমেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নায়েব আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় টেকনিশিয়ান প্রস্তুত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও উবায়দুর রহমান সাহেল বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।


সভায় নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রস্তুতির বিষয়েও খোঁজ নেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই এবং সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)