চুয়াডাঙ্গায় জমি-জমা বিরোধে সংঘর্ষ, আহত ৬

আপলোড তারিখঃ 2026-01-30 ইং
চুয়াডাঙ্গায় জমি-জমা বিরোধে সংঘর্ষ, আহত ৬ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর উপজেলার দিগড়ী গ্রামের চাকরারতলা মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- দিগড়ী গ্রামের মাদ্রাসাপাড়ার আমজাদ আলীর ছেলে হিরোক (২৮) ও ফারুক হোসেন (৩৫) এবং ওহি মন্ডলের ছেলে আলীহীন (৫৫)। অপর পক্ষের আহতরা হলেন- একই গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আকবর আলী (৭০) এবং তার ছেলে হালিম (৪০) ও ডালিম (৩৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, চাকরারতলা মাঠের একটি জমি নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আলীহীনের ছেলে সানজিদ বলেন, তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছিল। জমির বৈধ কাগজপত্র তাদের কাছে থাকলেও অপরপক্ষ দখল নিতে চায়। তিনি জানান, খেজুর গাছ কাটতে গেলে আকবর আলী কোদাল নিয়ে তাড়া করেন। পরে তার পরিবারের সদস্যরা লাঠি ও রড দিয়ে হামলা চালায়। এতে মারামারির সৃষ্টি হয়।


আহত হিরোক জানান, জমি নিয়ে প্রায় ছয় মাস ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার প্রথমে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরে আবার সংঘর্ষ বাধে। এ ঘটনায় অপর পক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দিগড়ীতে মারামারির ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)