সিআইপি নির্বাচিত হওয়ায় সাহিদুজ্জামান টরিককে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সংবর্ধনা

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা ও চুয়াডাঙ্গা বদলের অঙ্গীকার

আপলোড তারিখঃ 2026-01-30 ইং
সিআইপি নির্বাচিত হওয়ায় সাহিদুজ্জামান টরিককে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সংবর্ধনা ছবির ক্যাপশন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (ঈড়সসবৎপরধষষু ওসঢ়ড়ৎঃধহঃ চবৎংড়হ) নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য সাহিদুজ্জামান টরিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদ সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যৌথ আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাহিদুজ্জামান টরিককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদ সমিতির সভাপতি-সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকরা। এসময় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহাম্মদ সাহিদুজ্জামান টরিক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের সবচেয়ে সাহসী মানুষ। প্রত্যন্ত অঞ্চল থেকে সত্য খবর মানুষের কাছে পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করেন। সাংবাদিকদের কাজের নির্দিষ্ট সময় নেই, ব্যক্তিগত জীবন ও পরিবারের জন্যও অনেক সময় দিতে পারেন না। তবুও তারা দায়িত্ব থেকে পিছপা হন না। তিনি আরও বলেন, ২০১৪ সালে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট থাকার সময় তিনি সাংবাদিক কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগ নেন এবং নিজেই অর্থ দিয়ে সেই ফান্ডের যাত্রা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল- কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার পরিবার যেন অন্তত কিছুটা সহায়তা পায়।

সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আমি চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, চুয়াডাঙ্গাকে কিছু দিতে এসেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি এই জেলার পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।’ তিনি বলেন, নিজের যোগ্যতা ও মানুষের সঙ্গে সম্পর্কই তার মূল শক্তি। শূন্য থেকে শুরু করে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই শরীফুজ্জামান ওয়াদা করেছে- সে এমপি হোক বা না হোক, প্রশাসনের কাউকে তদবিরের জন্য সে ফোন দেবে না। আইন আইনের রাস্তায় চলবে। আমাদের বাক্য একটাই- এ দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা।’


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, ‘সাহিদুজ্জামান টরিক সিআইপি হয়েছেন, এ জন্য আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি। চুয়াডাঙ্গাতে এর আগে অনেকে সিআইপি হয়েছেন, তবে সাহিদুজ্জামান টরিকের সিআইপি হওয়াটা একটু ব্যাতিক্রম। এর আগে যারা সিআইপি হয়েছেন, তাদের বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি করেছেন। তবে সাহিদুজ্জামান টরিক সিআইপি হয়েছেন এনআরবি কোটাই। যেই মুহূর্তে সবচেয়ে বড় অভিযোগ হলো, দেশের লাখ লাখ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে সাহিদুজ্জামান টরিক বিদেশ থেকে তার কষ্টে অর্জিত অর্থ এ দেশে পাঠিয়েছেন বলেই তিনি এনআরবি কোটাই সিআইপি হয়েছেন। আমাদের এই গুণী মানুষটি যেখানে চুয়াডাঙ্গায় বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করছেন। আমরা সাংবাদিকবৃন্দ তার আরও সাফল্য কামনা করছি।’


প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি সরদার আল-আমিন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিক রহমান, সাংবাদিক শেখ সেলিম, মাহফুজ মামুন, পলাশ উদ্দিন, খাইরুল হোসেন, আশরাফুল আলম, শামসুজ্জোহা রানা, শেখ সাদী, রুবায়েত বিন আজাদ সুস্থির, আওয়াল হোসেন, সোহেল রানা ডালিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)