মাখালডাঙ্গা ইউনিয়নে হাতপাখার গণসংযোগ

আপলোড তারিখঃ 2026-01-30 ইং
মাখালডাঙ্গা ইউনিয়নে হাতপাখার গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজীর পক্ষে হাতপাখা প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাখালাডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট, উক্ত, জাফরপুর, গাড়াবাড়িয়া, হানুরবাড়িয়া, বাগনাপাড়া, চাঁনপুরসহ ইউনিয়নের সকল ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


গণসংযোগে নেতৃত্ব দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।


এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মুক্তার আলী, আব্দুল্লাহ, নিজামুদ্দিন, মিজানুর রহমান ডন, মাওলানা হানজালাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে কয়েক দফা মিছিল, পথসভা ও নির্বাচনী ক্যাম্পসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান এবং সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)