ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা গেট থেকে শুরু হওয়া মিছিলটি চারতলা মোড় প্রদক্ষিণ করে হাউসপুর ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন।
মিছিল শেষে হাউসপুর ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলতাপ হোসাইন বলেন, এ দেশে যারা মা-বোন ও নারীদের সম্মান দিতে জানে না, জনগণ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে। এসময় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতেও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।
