জামজামি ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফ

খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে

আপলোড তারিখঃ 2026-01-29 ইং
জামজামি ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা জরুরি। যারা খেলাধুলায় ব্যস্ত থাকে, তারা কখনো খারাপ কাজে জড়ানোর সুযোগ পায় না। আমি বিশ্বাস করি, আলমডাঙ্গার ছেলে-মেয়েরা খেলাধুলাসহ সব ক্ষেত্রেই এগিয়ে আছে। তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করলে তরুণদের কল্যাণে তাঁর দরজা সবসময় খোলা থাকবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হক লিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় আলমডাঙ্গা পৌরসভা দল চ্যাম্পিয়ন এবং খাসকররা ইউনিয়ন দল রানার্সআপ হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও দিনব্যাপী জামজামি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান আলমডাঙ্গা বিএনপির নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)