দামুড়হুদায় শ্রমিক দলের অফিস উদ্বোধন ও তিন ইউনিয়নে গণসংযোগকালে বাবু খান

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2026-01-29 ইং
দামুড়হুদায় শ্রমিক দলের অফিস উদ্বোধন ও তিন ইউনিয়নে গণসংযোগকালে বাবু খান ছবির ক্যাপশন:

দামুড়হুদায় শ্রমিক দলের অফিস উদ্বোধন শেষে উপজেলার সদর, নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি দামুড়হুদা সদর ও নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা, কালিয়াবকরি, নতিপোতা, ভগিরথপুর, ছুটিপুর ও পোতারপাড়া গ্রাম এবং জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর, লক্ষীপুর, কলাবাড়ী ও বিষ্ণপুর গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা করেন।


এসময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘদিন পর আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ আবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তবে এ ভোট যেন সঠিকভাবে হয়, সে জন্য সবাইকে কেন্দ্রে যেতে হবে। যত বেশি মানুষ ভোট দেবে, তত বেশি এই নির্বাচন উৎসবমুখর ও সফল হবে।


বিএনপির এই প্রার্থী আরও বলেন, আমরা চাই প্রতি পাঁচ বছর পরপর নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হোক, যাতে জনগণ বুঝতে পারে-তারাই দেশের মালিক। আমরা কখনোই চাই না বারবার আন্দোলন-সংগ্রাম হোক, তরুণদের রক্ত ঝরুক। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লেই কেবল আমরা জীবন দিতে প্রস্তুত।


বাবু খান বলেন, দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী, আর তাতে সন্নিবেশিত থাকবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।


গণসংযোগকালে নেতা-কর্মীদের স্লোগানে বিভিন্ন এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, বর্তমান সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)