ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মোড় হয়ে সাদেক আলী মল্লিক পাড়া দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে স্লোগান অংশ নেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টুসহ যুবদলের নেতা-কর্মীরা।
