ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় থানা-পুলিশের অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বেলা তিনটায় আলমডাঙ্গা থানার এসআই মো. তোরগুল হাসান সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্লভপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. হুদা আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার সারণি ২৯(ক) অনুযায়ী আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমডাঙ্গা থানাধীন নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজারে পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে বলিয়ারপুর দমদমাপাড়া গ্রামের মো. হাসিবুলের ছেলে মো. আলমগীর হোসেনকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গতকাল বেলা ৩টার সময় জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
