মেহেরপুরে ভোটার উদ্বুদ্ধকরণে সভা

আপলোড তারিখঃ 2026-01-28 ইং
মেহেরপুরে ভোটার উদ্বুদ্ধকরণে সভা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিব, উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাচন অফিসার বাবু হক। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)