মুজিবনগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-01-28 ইং
মুজিবনগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’। গতকাল মঙ্গলবার সকালে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব আলমগীর বিশ্বাস।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষির বিকল্প নেই। টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনবে এবং ফসলের গুণগত মান নিশ্চিত করবে। এই মেলা স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি বড় প্ল্যাটফর্‌ম।


মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জনাব জেসমিন ফেরদৌসসহ কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা।


আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল জাতের প্রদর্শনী এবং জৈব সার ব্যবহারের সুফল তুলে ধরা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে কৃষকদের নিয়ে কারিগরি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। এই মেলায় মোট ১৬টি স্টল এর উদ্ভাবনী কৃষকদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)