দামুড়হুদা ও দর্শনায় ধানের শীষের পক্ষে বিএনপির মিছিল ও গণসংযোগ

দামুড়হুদা ও দর্শনায় ধানের শীষের পক্ষে বিএনপির মিছিল ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2026-01-28 ইং
দামুড়হুদা ও দর্শনায় ধানের শীষের পক্ষে বিএনপির মিছিল ও গণসংযোগ ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দামুড়হুদা ও দর্শনায় পৃথকভাবে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার পৃথক পৃথকভাবে এই মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।


দামুড়হুদা:
দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের ভোট প্রার্থনায় একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে স্টার ক্লাব মোড় থেকে মিছিলটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। মিছিলে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক দলু দফাদার। এতে অংশ নেন সহসভাপতি মুনতাজ আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আমিরুল ইসলামসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী। মিছিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা একরামুল হক।


দর্শনা:
একই দিনে দর্শনা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শ্যামপুর গ্রামে ধানের শীষ মার্কায় বাবু খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এ কর্মসূচি চলে। নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমান। উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম খোকন, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, ছাত্রনেতা আব্দুর রহিম মুন্না, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস ইকবাল প্রমুখ। এসময় মো. মশিউর রহমান ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেন, ধানের শীষ প্রতীকে মাহমুদ হাসান খান বাবুকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে। তিনি সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)