চুুয়াডাঙ্গা সরকারি কলেজ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

আপলোড তারিখঃ 2017-11-14 ইং
চুুয়াডাঙ্গা সরকারি কলেজ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাঁধনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন হয়। বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুৃয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামানিক, রাষ্ট বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেনের প্রথম পরিক্ষার মাধ্যমে ক্যাম্পের শুভ উদ্বোধন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজ বাঁধনের সহ-সভাপতি ফাইম উদ্দীন, যশোর এম.এম. কলেজ বাঁধনের সাংগঠনিক সম্পাদক মোহিবুল ইসলাম প্রিন্স, কুষ্টিয়া সরকারি কলেজ বাঁধনের সদস্য সচিব নিহাল উদ্দীন, চুুয়াডাঙ্গা সরকারি কলেজ বাঁধনের যুগ্ম-আহ্বায়ক তৈমুর হাসান জোয়ার্দ্দার তনু, সদস্য সচিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আফ্রিকুল, তথ্য সম্পাদক মামুন, প্রচার সম্পাদক ইমরান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)