ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে হাসাদাহ বাজারে কৃষক দলের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর রহমান মেম্বার।
সভায় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতা আশরাফ আলী, মিলন হুসাইন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আত্তাব আলী, ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতা দুদু বিশ্বাস, বকুল আহাম্মদ, সুমন আহাম্মদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দ।
সভায় নেতারা বলেন, ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকল নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং প্রার্থীর সালাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন।
