দর্শনায় গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2026-01-27 ইং
দর্শনায় গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনায় পারিবারিক কলহের জের ধরে তন্নি (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। তন্নি শ্যামপুর গ্রামের সবুজ আহম্মেদের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার রাতে ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তন্নি। 


নিহতের পরিবার জানায়, প্রায় ৮ বছর আগে একই গ্রামের দর্শনা বিজিবি ক্যাম্পের সামনে নজুর ছেলে সজিব মিয়ার সঙ্গে তন্নির বিয়ে হয়। সংসারে অভাব-অনটনের কারণে সজিব কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তিনি এর মধ্যে দুইবার দেশে এসেছিলেন এবং বাড়ি এসে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। রাতে তন্নি ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে দীর্ঘ সময় ফোনে যোগাযোগ না পেয়ে সন্দেহ হলে তার বাবা সবুজ আহম্মেদ স্থানীয়দের নিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তন্নির মরদেহ দেখতে পান। খবর পেয়ে দর্শনা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিক জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)