দর্শনায় চুরি আতঙ্ক!

আপলোড তারিখঃ 2026-01-27 ইং
দর্শনায় চুরি আতঙ্ক! ছবির ক্যাপশন:

দর্শনা থানার অদূরে একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানার মাত্র ১০০ থেকে ২০০ ফুট দূরত্বের মধ্যেই গত কয়েক দিনে অন্তত সাতটি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


গত রোববার গভীর রাতে দর্শনা চটকাতলা ইসলাম বাজারে আজগার আলীর ছেলে আজাদ আলীর দোকানের তালা ভেঙে চোরেরা নগদ ১০ হাজার টাকা, সিগারেটসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই এলাকায় এর আগের দিন রোববার একটি ছোট হোটেলের তালা ভেঙে একটি ব্যাটারি, খুন্তা, গামলা, তালা-বাসনসহ প্রায় ৫ হাজার টাকার মালামাল চুরি হয়। এছাড়া একই রাতে চটকাতলায় অবস্থিত ধানের শীষের অফিস থেকে সার্চলাইট ও প্রায় ৬০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়।
এদিকে দর্শনা সরকারি কলেজে পরপর চার দিনে চার দফা চুরির ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দর্শনা কলেজপাড়ায় একের পর এক চুরির ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাবু ও শাহিনসহ তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


স্থানীয়দের দাবি, থানার একেবারে নিকটে বারবার চুরির ঘটনা ঘটলেও এখনো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা দেখা যাচ্ছে না। দ্রুত টহল জোরদার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)