দর্শনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-27 ইং
দর্শনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে দর্শনা পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে আজমপুর ও দক্ষিণচাঁদপুর এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন—দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রবি’র ছেলে সবুজ (২২), দক্ষিণচাঁদপুর কোয়ার্টারপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল হালিম (৩২) এবং একই এলাকার বাসস্ট্যান্ড পাড়ার শহিদুল কবিরাজের ছেলে ইকরামুল হোসেন (২৬)।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনই দীর্ঘদিন ধরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গতকালই মাদক মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)