ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মুফাজ্জেল হোসেন মালিথা (৪২) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুফাজ্জেল মালিথা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে মুফাজ্জেল মালিথা বাইসাইকেল চালিয়ে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে ঝিনাইদহ অভিমুখী একটি ট্রাক বাইসাইকেল চালককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।-

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)