আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা ছবির ক্যাপশন:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন বিএনপি সমর্থিত আইনজীবী আব্দুল আলীম। ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক মখলেচুর রহমান অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে আগামী ৬ এপ্রিল তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদি ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকো কে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি আরও বলেন, বিএনপিসহ আমাদেরও এ ঘটনায় মানহানি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)