চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ সিটির পাঁচতলা থেকে নারীর লাফ!

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ সিটির পাঁচতলা থেকে নারীর লাফ! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের আব্দুল্লাহ সিটি মার্কেটের পাঁচতলা থেকে লাফ দিয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সযোগে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারী আব্দুল্লাহ সিটির মালিক স্বপন মুন্সির বড় মেয়ে বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মার্কেটের আশপাশে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে তারা এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় একজন নারী তাকে কোলে নিয়ে কান্নাকাটি করছিলেন। পরে খবর পেয়ে অ্যাম্বুলেন্স এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ওই নারী এমন সিদ্ধান্ত নিতে চেষ্টা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)