মুজিবনগরে কৃষক মাঠ দিবস

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
মুজিবনগরে কৃষক মাঠ দিবস ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে ২০২৫-২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ওপর এক "কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা" সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার হেলিপ্যাড মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিস, মুজিবনগরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জীব কুমার মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইখলাস উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকসানা খাতুন।


আলোচনা সভায় বক্তারা সরিষার ফলন বৃদ্ধিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত জাতের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ‘বারি সরিষা-৯’ জাতের সরিষা চাষ করে কীভাবে কৃষকরা লাভবান হতে পারেন এবং ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, সে বিষয়ে কৃষকদের কারিগরি পরামর্শ প্রদান করা হয়।
মাঠ দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় আদর্শ কৃষক ও কৃষাণীবৃন্দ অংশগ্রহণ করেন। তারা প্রদর্শনী প্লটের সরিষার ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই উচ্চফলনশীল জাত চাষে আগ্রহ দেখান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)