গাংনীতে বসতবাড়ির পানির পাইপ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
গাংনীতে বসতবাড়ির পানির পাইপ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীর ঈদগাহপাড়া এলাকায় বসতবাড়ির পানির পাইপ, পানির ট্যাংকি ও প্রাচীর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবিনা খাতুন। গতকাল রোববার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি চার শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। পৌরসভার নির্দেশনা অনুযায়ী তার জমির এক পাশ দিয়ে রাস্তা রয়েছে। অপর পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে টয়লেটের ট্যাংকি নির্মাণ করে বসবাস করছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী আলেহিম মাস্টার, ভুবন, রফছেদ আলী, ইসরাইল হোসেন, আব্দুল আলিম মাস্টারসহ কয়েকজন ব্যক্তি তার জমির অপর পাশ দিয়েও রাস্তা নেওয়ার দাবি করেন। এতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্তরা জোরপূর্বক তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেন।


তিনি আরও জানান, ১৫ জানুয়ারি পানির পাইপ ও ট্যাংকি ভাঙচুর করে প্রায় ৬ হাজার টাকার ক্ষতি করা হয় এবং ২৪ জানুয়ারি পুনরায় প্রাচীর ভেঙে দেওয়া হয়। বাধা দিলে তাকে ও প্রতিবেশীদের মারধরের চেষ্টা করা হয়। এ ঘটনায় গাংনী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)