জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সফরে আসছেন আজ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে স্বাগত মিছিল

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সফরে আসছেন আজ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জেলা সফরকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগর, মেহেরপুর ও ঝিনাইদহে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাঁর আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং জনসভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আজ সোমবার বেলা ৩টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জীবননগর শহরে গতকাল রোববার বাদ আছর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বেলাল হুসাইন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, আইটি সম্পাদক হারুন অর রশিদ এবং যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে নেতারা জনসভা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, সোমবার সকাল ১০টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তাঁর আগমন উপলক্ষে রবিবার মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে বড় বাজার এলাকার গড় মসজিদ থেকে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল সালাম, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা। জেলা জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনসভায় জেলা ও উপজেলা পর্যায় থেকে ব্যাপক জনসমাগম হবে।


অন্যদিকে, একই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। তাঁর সফর উপলক্ষে ঝিনাইদহ জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আলী আজম মো. আবুবকর জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির প্রত্যাশা করছেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সফর শেষে তিনি ঝিনাইদহে পৌঁছাবেন এবং জনসভা শেষে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)