মহেশপুরে নারী ও শিশুসহ আটক ৪

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
মহেশপুরে নারী ও শিশুসহ আটক ৪ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি জানায়, গত শনিবার রাত ১টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ১০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মিজান মেম্বারের বাঁশবাগান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়। এদিকে গতকাল রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৩-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা থেকে আরও তিনজনকে আটক করা হয়। নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে। বিজিবি জানায়, আটক চারজনকেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)