রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় মাহজুবা আফরিন

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় মাহজুবা আফরিন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা একাডেমীর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহজুবা আফরিন খুলনা বিভাগে বাংলা রচনা প্রতিযোগিতায় প্রথম এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। মাহজুবা আফরিন ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিল। তার এই কৃতিত্বে আলমডাঙ্গা একাডেমির অধ্যক্ষ এনামুল হক ও পরিচালক, সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বলেন, ‘মাহজুবা আফরিন আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করি।’ এদিকে মাহজুবার বাবা-মা সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন। একাডেমির পক্ষ থেকেও শিক্ষার্থী ও তার অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)