ছবির ক্যাপশন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জনমত গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সংগঠনের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
