সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ২৮ জানুয়ারি

অংশ নিবেন চুয়াডাঙ্গা-১ আসনের সকল প্রার্থী

আপলোড তারিখঃ 2026-01-26 ইং
সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ২৮ জানুয়ারি ছবির ক্যাপশন:

আসন্ন ২০২৬ সালের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের সাধারণ ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনগণের মুখোমুখি সংলাপের আয়োজন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক চুয়াডাঙ্গা জেলা কমিটি। আগামী ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে এই ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে এক মঞ্চেই উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী তথা বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি জহুরুল ইসলাম আজিজি।


আয়োজক সূত্রে জানা গেছে, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত থেকে তাদের নিজ নিজ দলীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সাধারণ ভোটাররা প্রার্থীদের সরাসরি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।


‘সুজন’ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনে ভোটারদের সচেতন করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সুজনের ডিস্ট্রিক ফ্যাসিলেটটর সাংবাদিক মেহেরাব্বিন সানভী বলেন, এই আয়োজনে সকল প্রার্থী উপস্থিত থাকবেন। এক মঞ্চে তাদের উপস্থিতি চুয়াডাঙ্গার ভোটার ও রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে আমরা বিশ্বাস করি। এই আয়োজনে চুয়াডাঙ্গার সাধারণ ভোটারদের আমন্ত্রণ। যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন।


এদিকে, সুজনের আয়োজনে এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই সাড়া ফেলেছে জেলাজুড়ে। সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা। সকল প্রার্থীদের এক মঞ্চে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান নাগরিক চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালি করবে বলেই আশা সচেতন মহলের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)