নির্বাচন আচরণবিধি প্রতিপালনে দামুড়হুদায় রঙিন পোস্টার ও ব্যানার অপসারণে অভিযান

আপলোড তারিখঃ 2026-01-25 ইং
নির্বাচন আচরণবিধি প্রতিপালনে দামুড়হুদায় রঙিন পোস্টার ও ব্যানার অপসারণে অভিযান ছবির ক্যাপশন:

জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দামুড়হুদা উপজেলায় রঙিন পোস্টার, সরকারি স্থাপনায় লাগানো নির্বাচনী ব্যানার ও প্লাস্টিকের তৈরি প্রতীক অপসারণে অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়ন ও দর্শনা পৌরসভায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘন রোধে উপজেলার সদর, কার্পাসডাঙ্গা, হাউলি ও কুড়ালগাছি ইউনিয়ন এবং দর্শনা পৌরসভার বিভিন্ন এলাকায় রঙিন নির্বাচনী পোস্টার, সরকারি স্থাপনায় লাগানো ব্যানার ও প্লাস্টিকের তৈরি প্রতীক অপসারণ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)