আলমডাঙ্গার গোবিন্দপুরে মহিলা সমাবেশে শরীফুজ্জামান

ধানের শীষ মানেই নারীর নিরাপত্তা ও অধিকার

আপলোড তারিখঃ 2026-01-25 ইং
আলমডাঙ্গার গোবিন্দপুরে মহিলা সমাবেশে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় গোবিন্দপুর-নওদা বন্ডবিলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি নুর জাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রিয় মা-বোনেরা, আজ গোবিন্দপুরের এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়- এটি নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা ফিরে পাওয়ার এক দৃঢ় অঙ্গীকার। আপনারাই এই সমাজের সবচেয়ে বড় শক্তি। অথচ দীর্ঘদিন ধরে আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার সুযোগ সংকুচিত করা হয়েছে, নিত্যদিনের নিরাপত্তা অনিশ্চিত করে রাখা হয়েছে।’


তিনি বলেন, ‘আজ দেশের মায়েরা বাজারে গেলে আতঙ্কে থাকেন, মেয়েরা স্কুল-কলেজে গেলে নিরাপত্তাহীনতায় ভোগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খেতে হয় নারীদেরই। কিন্তু এই কষ্টের কথা শোনার কেউ নেই। বিএনপি ক্ষমতায় থাকলে নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়- এই ইতিহাস আপনারা জানেন।’


ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান বলেন, ‘ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মায়ের মুখে হাসি ফেরানোর প্রতীক, বোনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতীক। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমি কথা দিচ্ছি- আলমডাঙ্গার নারীরা আর অবহেলার শিকার হবেন না। নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’


তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে চাই আপনাদের পাশে দাঁড়াতে। বিধবা ভাতা, মাতৃত্বকালীন সহায়তা, নারীদের কর্মসংস্থান ও আত্মমর্যাদা প্রতিষ্ঠাই হবে আমার অগ্রাধিকার। আপনারা সাহস করে এগিয়ে এলে, ভয়কে জয় করলে- ইনশাআল্লাহ এই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।’ বক্তব্যের শেষভাগে তিনি বলেন, ‘আজ এই মহিলা সমাবেশ প্রমাণ করে দিয়েছে পরিবর্তনের লড়াইয়ে নারীরাই সবচেয়ে অগ্রভাগে। আপনারা ধানের শীষের পাশে থাকলে, বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সহসভাপতি সেকেন্দার আলী, সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তানিম আহমেদ, আলিম উদ্দিন, আমিনুল ইসলাম নান্নু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব তন্ময় আহমেদসহ ৮ নম্বর ওয়ার্ড মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)