ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। গতকাল শনিবার বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে এ লক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, প্রতিটি ব্যালট বাক্সের নম্বর, সিল নম্বর ও লক নম্বর লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন বা বিতর্কের সুযোগ না থাকে। লক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
লক কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জন্য ১৩টি এবং চুয়াডাঙ্গা-২ আসনের জন্য ১৩টিসহ মোট ২৬টি পোস্টাল ব্যালট বাক্স সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, পোস্টাল ব্যালট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ না রাখতে প্রতিটি ধাপ প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সামনে সম্পন্ন করা হচ্ছে।
