সরোজগঞ্জে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিআইপি সাহিদুজ্জামান টরিক

আপলোড তারিখঃ 2026-01-25 ইং
সরোজগঞ্জে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিআইপি সাহিদুজ্জামান টরিক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ কাচারিপাড়ায় সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিআইপি সাহিদুজ্জামান টরিক। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি সাহিদুজ্জামান টরিক হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যাগুলো শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন।


সেই সাথে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আশাদুল হক, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদের মাস্টার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি বাবু উত্তম কর্মকার, সেক্রেটারি বাবু অলিপ বিশ্বাস, ক্যাশিয়ার জয় চাঁদ কর্মকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)