জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলে পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2026-01-25 ইং
জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলে পিঠা উৎসব ছবির ক্যাপশন:

জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। রাত ৯টা পর্যন্ত উৎসবটি চলতে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, রুহুল আমিন, রকিবুল ইসলাম ও সালাউদ্দিন রিপন মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি কাজী খালেকুজ্জামান খালিদ এবং পরিচালক মাসুদ পারভেজ রানা।


পিঠা উৎসবে মোট ১৫টি স্টল বসানো হয়। প্রতিটি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও রকমারি খাবার প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করা। পাশাপাশি পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোও এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। দিনভর পিঠা উৎসবকে ঘিরে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)