হাসাদাহে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-01-24 ইং
হাসাদাহে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব হাসাদাহ মাঝের পাড়ায় আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির নেতা আবু হাচান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা সাইফুল আলম টপি, বিএনপি নেতা মোখলেছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী বাবু খানের পক্ষে ভোটের আহ্বান জানান এবং তাঁর সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম পিণ্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)