মহেশপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

অস্ত্রের মুখে নগদ ও স্বর্ণালংকার লুট

আপলোড তারিখঃ 2026-01-24 ইং
মহেশপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমপুর গ্রামে। বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, গভীর রাতে ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ির সদস্যদের ভয়-ভীতি দেখায়। ডাকাতেরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ ২ লাখ ৬৭ হাজার টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় বাধা দিলে পরিবারের কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ডাকাতরা পালিয়ে গেলে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। মহেশপুর থানার পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ নেওয়ার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)