আলমডাঙ্গায় শরীরচর্চায় অংশ নিলেন বিএনপি প্রার্থী শরীফ

আপলোড তারিখঃ 2026-01-24 ইং
আলমডাঙ্গায় শরীরচর্চায় অংশ নিলেন বিএনপি প্রার্থী শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নিয়মিত সকালের শরীরচর্চা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা ব্যায়ামাগারের আয়োজনে এ শরীরচর্চা অনুষ্ঠিত হয়। সকালে মাঠে উপস্থিত হয়ে তিনি প্রথমে ব্যায়ামাগারের সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজেও শরীরচর্চায় অংশ নিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন।


সংক্ষিপ্ত বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সুস্থ শরীর গঠনের মাধ্যমেই সুস্থ সমাজ গড়ে ওঠে। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বাড়ায়। তিনি বলেন, যুবসমাজসহ সব বয়সী মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকলে সমাজ থেকে অনেক সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব। সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।


স্থানীয় ব্যায়ামাগারের সদস্যরা জানান, একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর এভাবে সাধারণ মানুষের সঙ্গে সকালের শরীরচর্চায় অংশ নেওয়া তাদের কাছে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠতা বাড়বে বলে তারা মনে করেন। এসময় আলমডাঙ্গা ব্যায়ামাগারের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)