ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ফরিদপুরের গোল বাগানে রুনু গাজী বিশ্বাসের ৪২৩তম উফাত দিবস উপলক্ষে শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর গ্রামের গোল বাগানে এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। ঠান্ডু রহমানের সভাপতিত্বে সাধু সংঘে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে দাঁড়ানোই সত্যিকারের সাধনা। রুনু গাজী বিশ্বাসের উফাত দিবসে তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আমরা সবাই তার দেখানো সত্য ও মানবতার পথে চলার শপথ নিই। তাহলেই এই সমাজ আরও সুন্দর, আরও ন্যায়ের হবে।’
আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল আহমেদ।
