মেহেরপুরে জাল দলিল করার চেষ্টায় অপরাধে কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-11-14 ইং
মেহেরপুরে জাল দলিল করার চেষ্টায় অপরাধে কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজ করার চেষ্টার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৪) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা ভুমি কার্যালয়ে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) সামিউল হক এ আদালত পরিচালনা করেন। দন্ডাদেশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সদর উপজেলার আলমপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজার খতিয়ান নং ৫৬৬, দাগ নং-আর.এস ৬৬০ এর ৩৪ শতক জমির দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজের আবেদন জমা দেন জাহাঙ্গীর আলম। বিষয়টি নজরে আসে সহকারি কমিশনার (ভূমি) সামিউল হকের। পর্যবেক্ষন করে দেখা যায় দলিলে দাতার নাম পরিবর্তন করা হয়েছে। এ সময় আটক করে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে পুলিশ দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)