ছবির ক্যাপশন:
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন, মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে কৃষি মেলার মঞ্চে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.পাভেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার বকুল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহা আলম, আমানুর রহমান, রাজিব হাসান, নুরুজ্জামান, শিমুল পারভেজ, মো.আজিজ, মাহাবুব বিন সাদিক, কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম, রাজিবুল হাসান প্রমুখ। মেলায় ১৪টি স্টলে কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শিত করে। আলোচনা সভা শেষে কৃষি উদ্যোক্তাদের মধ্যে ও স্টলে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
