দামুড়হুদার দলিল লেখক আবুল কাশেমের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2026-01-23 ইং
দামুড়হুদার দলিল লেখক আবুল কাশেমের মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:

দামুড়হুদা সাব রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক মরহুম আবুল কাশেম মুহুরির রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম হাবিবুল্লাহ, সমিতির সহসভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান, অফিস সহকারী আব্দুল হান্নান, যুগ্মসম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাইদুর, সহ কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, আজহারুল, ফজলুর রহমান, সাজিদ হাসান সোহাগ, আলম, জুলফিক্কার আলী ভূট্টুসহ উপস্থিত দলিল লেখকবৃন্দ। পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ছোট ছেলে দলিল লেখক সাংবাদিক রাশিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল থানা মসজিদের ইমাম আব্দুল হামিদ।


উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের কৃতিসন্তান মরহুম আবুল কাশেম মুহুরি গত রোববার ১৮ জানুয়ারি রাত ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)