বিয়ের দাবি জানানোয় তরুণীকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

আপলোড তারিখঃ 2026-01-23 ইং
বিয়ের দাবি জানানোয় তরুণীকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিয়ের দাবি জানানোয় এক তরুণীকে চলন্ত পাওয়ার ট্রিলার দিয়ে পিষে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে রকিবুল (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণী বর্তমানে বিছানাগত। রকিবুল বাঘাডাঙ্গা নতুনপাড়ার নুর আলমের ছেলে এবং সে পেশায় পাওয়ার ট্রিলার চালক।


​ভুক্তভোগী তরুণী বলেন, দরকিবুল আমার সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক গড়ে তোলে। আমি যখন তাকে বিয়ের জন্য চাপ ফদই, তখন সে আমাকে অস্বীকার করে এবং এলাকায় আমার নামে কুৎসা রটাতে শুরু করে। গত বুধবার রাত ৯টার দিকে কুড়ুলগাছি বাজারে তাকে দেখে আমি কথা বলতে চাইলে সে আমাকে হত্যার উদ্দেশ্যে চলন্ত পাওয়ার ট্রিলার আমার গায়ের ওপর উঠিয়ে দেয়।’


অভিযোগ উঠেছে, ঘটনার পর প্রভাবশালী পরিবারটি মাত্র ১২ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মুখ খুললে প্রাণনাশের হুমকি দিচ্ছে। অসহায় তরুণী ও এলাকাবাসী এই ন্যক্কারজনক হত্যাচেষ্টার বিচার এবং মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


​এ বিষয়ে রকিবুলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা নুর আলম দম্ভোক্তি করে বলেন, ‘সমস্যা নেই, আমরা সব ঠিক করে নিয়েছি। এরপর যা হয় দেখা যাবে।’ তবে ভুক্তভোগী মেয়েটি ও তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)